টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
January 2, 2026 11:36 am

কুমিল্লার তিতাস উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষে দেখা গেছে উজ্জ্বল সম্ভাবনা। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ, রোগবালাই কম থাকা এবং উন্নত জাতের বীজ ব্যবহারের কারণে এবছর সরিষার ফলন সন্তোষজনক হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
সবুজে ভরে উঠেছে তিতাস উপজেলার বিস্তীর্ণ মাঠ।সরজমিন গিয়ে জানা গেছে উপজেলার জগতপুর, নারান্দিয়া, ভিটিকান্দি, মাছিমপুর ও বলরামপুরসহ বিভিন্ন ইউনিয়নের জমিতে সুন্দরভাবে বেড়ে উঠছে সরিষার গাছ। অনেক জমিতে ইতোমধ্যেই এসেছে হলুদ সরিষা ফুল,এতে ভালো ফলনেরই ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, এবছর তাঁরা সময়মতো বীজ বপন করতে পেরেছেন। সঠিক সময়ে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ায় গাছগুলো হয়েছে শক্ত ও স্বাস্থ্যবান। পাশাপাশি রোগ-পোকা-মাকড়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচও কম হচ্ছে। এবার আবহাওয়া ভালো, সার-বীজ ঠিকমতো দিতে পেরেছি। গাছে ফুল ভালো আসছে, ফলন ভালো হবে আশা করি।
তিতাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিতাস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন এ উপজেলায় বারি সরিষা-১৭, ১৮ ও ১৮ এবং বিনা সরিষা-৫, ৯ ও ১১ জাতের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের রাজস্ব অর্থায়নে বিভিন্ন প্রদর্শনী ও প্রকল্পের মাধ্যমে কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষা চাষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন তাঁরা।
সরিষা চাষে প্রত্যাশিত সফলতা এলে কৃষকদের আয় বাড়বে উল্লেখযোগ্যভাবে। পাশাপাশি সরিষা কাটার পর দ্রুত বোরো ধান আবাদ করা সম্ভব হওয়ায় একই জমি থেকে দ্বিগুণ ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা—যা কৃষি অর্থনীতিতে নতুন গতি আনবে।

সব মিলিয়ে তিতাস উপজেলায় এবছর সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি বিভাগ। এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো এলাকার কৃষি ও অর্থনীতিতে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অসাবধানতায় কারনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু 

কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭

সৌদি পৌঁছেছেন ৪৬৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৯

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল এক মুসলিম দেশ

সবজির বাজারে কিছুটা স্বস্তি

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার,‘আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ