টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 2, 2026 4:24 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে চারজন প্রার্থী রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিল করেন।
জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে এ দিন তিনটি আসনের মনোনয়ন যাচাই করা হয়। বাকি তিনটি আসনের মনোনয়ন যাচাই আগামীকাল শনিবার ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে মোট ভোটারের কমপক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। বিধান অনুযায়ী যাচাই-বাছাইয়ের সময় দাখিল করা তালিকায় ত্রুটি পাওয়া যায়। দৈবচয়নের মাধ্যমে যাচাই করা হলে অনেক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ কারণে সংশ্লিষ্ট ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এদিন কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। শনিবার বাকি তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় সিআইডি প্রধানের অবসরের আবেদন

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

‘পরাজয়’ না মানলে ইরানকে ‘নরক দর্শন’ করাবেন ট্রাম্প: হোয়াইট হাউস

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক রাজনৈতিক লড়াই

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

আজিমপুর স্যার সলিমুল্লাহ এতিমখানার জায়গা ভাড়ার নামে আ.লীগ দোসররা জোরপূর্বক দখল করে গোডাউন বানানোর পাঁয়তারা করছেন

অপপ্রচারের অভিযোগের মধ্যেও আলোচনায় ভাকুর্তার জনপরিচিত মুখ মো. আনোয়ার হোসেন