টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে দুই জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 3:43 pm

দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত সিলেটের ওসমানীনগর ও বগুড়ার এরুলিয়ায় ঘটে এসব মর্মান্তিক দুর্ঘটনা। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’ ও সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে শিশুসহ ৭ জন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে বগুড়ার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে শ্রমিকের হাটে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি বাস। এতে ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কাজের সন্ধানে ভোরে শ্রমিকের হাটে এসেছিলেন।

দুর্ঘটনায় আহতদের সিলেট ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়ার ঘটনায় ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং ওই এলাকায় স্থায়ী গতিরোধক নির্মাণের দাবি জানান। এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয় দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সন্ত্রাসী হামলায় আহত স্থানীয় এক বাসিন্দা ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছিনিয়ে নেয় ১ লাখ ত্রিশ হাজার টাকা থানায় মামলা 

রাজধানীর চকবাজারে মাদ্রাসার শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

ঢাকা মেডিকেলে ৭০ পিস ইয়াবাসহ ৮ জন আটক। অনিরাপত্তায় ভুগছেন রোগী ও রোগীর স্বজনরা

ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে

ঢাকা মেডিকেলে দালালদের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষ , “আব্দুল্লাহ গ্রুপ ও শাহাদাত গ্রুপ„

নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার

নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজ বাসার ছাদে ছোট্ট বাগানে পানি দিতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

হাতিরঝিলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত।