টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ১১ আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ হয়েছে ৭৬ জনের

প্রতিবেদক
এ কে পলাশ
January 3, 2026 3:15 pm

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ) মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। এদিন এসব আসনে মোট ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে। এ আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়, যা জেলার মধ্যে সর্বাধিক।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, “কুমিল্লায় ১১টি আসনে মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার বাড়ল লঞ্চের ভাড়া

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও বাড়ল রিজার্ভ

তিতাসে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার- ৩

লালবাগে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১১তম থেকে ১০ম গ্রেড দাবিতে ঢামেকে টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মবিরতি

মধ্যপ্রাচ্যের ৪ দেশে হামলার কথা স্বীকার করল ইরানের রেভ্যুলেশনারি গার্ড

রাজধানীর অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানি প্রেসিডেন্ট