রাজধানীর খিলক্ষেতের লা- মেরিডিয়ানে অপজিটে রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা(৪৫)এক ব্যক্তির ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(০৬জানুয়ারি)সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১:৩০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতকে নিয়ে আসা মোঃ রিয়াজুল করিম জানান, খিলক্ষেতের লা- মেরিডিয়ানের অপজিটে রেলস্টেশন এলাকায় রাস্তা পারা- পারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।



















