দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শীতলাই মাষ্টার পাড়ায় এ বৈঠকটি আয়োজন করা হয়।
২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকীর সঞ্চালনায় এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণেই জনগণের অধিকার আদায়ের আন্দোলন সফল হবে।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইছুর রহমান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, সুজালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সুজালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শ্রমিক দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।



















