টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাজপথের সাহসী সৈনিক নবীনূর ইসলাম নবীন-ত্যাগ, সংগ্রাম আর নেতৃত্বের এক উজ্জ্বল নাম

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 15, 2026 6:29 pm

সাভার, আশুলিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ছাত্ররাজনীতিতে আলোচিত একটি নাম নবীনূর ইসলাম নবীন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তিনি ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
‎

দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কাছে মানবিক ও সামাজিক একজন সংগঠক হিসেবেও পরিচিত নবীন। সহকর্মীদের মতে, ছাত্ররাজনীতির প্রতি তার নিষ্ঠা, সাহস এবং কর্মীবান্ধব মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
‎
‎বিগত প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের রাজপথে সক্রিয় এই ছাত্রনেতা নানা সময় দমন-পীড়ন, হামলা ও মামলার শিকার হয়েছেন। তবুও আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো পিছপা হননি। সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, পদ বা ব্যক্তিস্বার্থের জন্য নয়—বরং আদর্শ, সংগঠন ও গণতন্ত্রের জন্যই তিনি রাজনীতি করে আসছেন।
‎
‎রাজনৈতিক প্রতিকূলতার কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা এলাকায় অবস্থান করাও তার জন্য কঠিন হয়ে পড়ে বলে সহকর্মীরা জানান। অভিযোগ রয়েছে, সে সময় রাজনৈতিক বিরোধের জেরে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার চাপ ও হুমকির ঘটনাও ঘটে।
‎
‎বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের সময় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নবীনূর ইসলাম নবীন। সেই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি মামলায় তিনি ১ নম্বর আসামি হন। সহকর্মীদের মতে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে প্রথম সারির নেতাদের বিরুদ্ধেই এমন মামলা হওয়া অস্বাভাবিক নয়; বরং তা তাদের সংগ্রামী ভূমিকারই সাক্ষ্য বহন করে।
‎
‎নেতাকর্মীদের মতে, নবীন সবসময় কর্মীদের পাশে দাঁড়ানো একজন সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক। আন্দোলনের কঠিন সময়েও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, কর্মীদের সাহস জুগিয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
‎
‎তৃণমূল নেতাকর্মীদের দাবি, ছাত্ররাজনীতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে সামনে আনা সময়ের দাবি। সেই বিবেচনায় আগামী কেন্দ্রীয় কমিটিতে নবীনূর ইসলাম নবীনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেলে তা সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎রাজপথের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং আপসহীন অবস্থানের প্রতীক নবীনূর ইসলাম নবীন—এমনটাই মনে করেন তার সহযোদ্ধারা। তাদের বিশ্বাস, এমন পরীক্ষিত ও সাহসী নেতৃত্বই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাদ্য মন্ত্রণালয়ে ৬,৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা

রৌমারীতে ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা

স্বামীকে শ্বাসরোধে হত্যা, ‘স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন!

ব্যবসা-বাণিজ্য সহজ ও ব্যয় কমাতে কাজ করছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি গঠন

শিক্ষার্থীর মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধীদের জেরে এক যুবক নিহত 

ফেনীতে ব্রিজ নির্মাণে ১২ লাখ টাকা দাবি ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক