টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 24 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর জেলার মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2025 7:38 am

মাদারীপুর জেলার মানব পাচার চক্রের মূলহোতা গোলাম মোল্লা (৩৯)’কে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মানব পাচার চক্রের মূলহোতা মাদারীপুর সদর মডেল থানার মানব পাচার মামলার এজাহার নামীয় আসামি গোলাম মোল্লা (৩৯)’কে গতকাল ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি গোলাম মোল্লা ও তার চক্রটি দীর্ঘদিন যাবত অল্প খরচে ইতালী নিয়ে যাওয়ার বিষয়ে ভিকটিমকে প্রলোভন দেখায়। ভিকটিমের আগ্রহকে পুঁজি করে ইতালী নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ফাঁদে ফেলে। প্রথমে চক্রটি দেশে কয়েক দফা ভিকটিমের কাছ থেকে টাকা নেয়। পরবর্তীতে তাকে পাঠানো হয় লিবিয়ায় সেখান থেকে তাকে ইতালী পাঠানো হবে বলে জানানো হয়। এই প্রেক্ষিতে, ভুক্তভোগীর পরিবারের নিকট হতে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেয়। পাসপোর্ট কেড়ে নিয়ে ভিকটিমকে হোটেলে জিম্মি করে রেখে তার পরিবার থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় চক্রটি। উক্ত ঘটনায় বর্ণিত আসামির বিরুদ্ধে ভিকটিমের ভাই বাদী হয়ে গত ২৩/০৩/২০২৫ইং তারিখে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় (মামলা নং-৩৬ তারিখ ২৩/০৩/২০২৫ ইং ধারা- ৬/৭/৮/৯/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২) একটি মামলা রুজু হয়। বর্ণিত আসামিকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ২৩/০৪/২০২৫ ইং তারিখ রাতে ডিএমপির কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তার সহযোগী মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

দুবাইয়ের মেরিনাতে ইরানের হামলা, জনমনে আতঙ্ক

উত্তরায় ঢাকা মেট্রো -৩, বিআরটিএ অফিসে আওয়ামী লীগের দোসর সহকারি পরিচালক বশির উদ্দিন আহমেদ সিন্ডিকেট গড়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। গ্রাহকরা হয়রানির শিকার

১৭ বছরের ভোটবঞ্চনার আক্ষেপ-পরিবর্তনের ডাক দিলেন শামীমা শিলা

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল এক সিএনজি চালকের

একনেকে ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

শাহজাহানপুরে রাস্তা পারাপারের সময় অফিস স্টাফ বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২