টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজ্বের টাকার জন্য ছেলের হাতে বাবা খুন

প্রতিবেদক
এ কে পলাশ
January 13, 2026 12:30 pm

কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি সুবিলারচর এলাকায় গরু ভাগাভাগি ও হজ্বের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।
গত সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে, শর্ত ছিল ছেলেরা বাবার হজ্বের জন্য নির্ধারিত টাকা পরিশোধ করবেন। এরপর বাবা ছয়টি গরু তার তিন ছেলের মধ্যে ভাগ করে দেবেন। সোমবার বিকেলে বাবার হজ্বের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেন। এতে বাবা-ছেলের মধ্যে তর্কের সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠ দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়া মারা যান। পরে স্হানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুনী ও যোগ্যদের মূল্যায়ন করলে সমাজ আলোকিত হবে- রাউজানে বিদায় সংবর্ধনায় মোঃ কামাল মিয়া

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর  আত্মহত্যা, পরিবারের অভিযোগ শারীরিক  নিযাতনের

সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

রূপনগরে আগুনে ঘটনায় অবশেষে মোছাঃ মারজিয়ার লাশ ঢামেক মর্গে এই নিয়ে১৭টি মরদেহ

হরমুজ প্রণালির পর ওমান উপসাগর দখলে নেওয়ার দাবি ইরানের

দেশের সব হাসপাতালের জন্য জরুরি ৬ নির্দেশনা

ফিফা সভাপতির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় তরুণের অভিযোগ

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জেজেইউ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার