টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 26 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর  আত্মহত্যা, পরিবারের অভিযোগ শারীরিক  নিযাতনের

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 26, 2026 5:00 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিষটোপ খেয়ে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবার দাবি করেছে, যৌতুকের দাবিতে স্বামীর ধারাবাহিক নির্যাতন সহ্য করতে না পেরেই ওই গৃহবধু আত্মহত্যা করেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম নাজমা আক্তার(৩০)। তিনি একই গ্রামের আব্দুস ছাত্তারের কন্যা। আট ছেলে ও দুই মেয়ের মধ্যে নাজমা ছিলেন সবার ছোট। তার বিয়ে হয় কান্দিপাড়া গ্রামের পূর্বপাড়ার মুসলিম উদ্দিনের ছেলে, সিএনজি চালক মো. হেলাল মিয়ার সঙ্গে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাজমা ও হেলাল দম্পতির সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের বড় মেয়ে রিয়া মনি শারীরিক প্রতিবন্ধী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে নাজমা আক্তার কেরির বড়ি (বিষটোপ) খেয়ে অসুস্থ হয়ে পড়েন।  প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাকে  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করে বলেন, “আমার বোনকে তার স্বামী প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর ও মানসিক নির্যাতন করত। এই নির্যাতন সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

নিহতের ভাতিজা মো. জুনায়েদ বলেন, “বিষটোপ খাওয়ার পর আমার ফুফু অজ্ঞান হয়ে পড়লেও প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা তাকে বাড়িতেই ফেলে রাখা হয়। সময়মতো চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জমির আলী বলেন, “মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে আসি। এর আগে তাদের পরিবারের মধ্যে বড় কোনো কলহের কথা আমার জানা ছিল না।”

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আমরা অবগত হইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বহিষ্কার নয়, আমাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিলো: রিয়াজুল রিজু

কাফরুলে নির্মাণাধীন ভবন থেকেনিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মৃত্যুঞ্জয় যজ্ঞ

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানি প্রেসিডেন্ট

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

ফ্লাইট ওঠানামার চাপ চরমে শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

সুফল প্রকল্প ও বাগান পাহারায় ব্যাপক অনিয়মের অভিযোগ : ডেপুটি রেঞ্জার মিনার চৌধুরীর দিকে তীর