টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

প্রতিবেদক
এ কে পলাশ
January 13, 2026 4:16 pm

সেনাবাহিনীর উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে

মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর এলাকাতেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাপান গেলেন ড. ইউনূস

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের ৩৯টি এলাকায় ইসরায়েলের হামলা

মোজতবা খামেনির অবস্থানের নতুন তথ্য দিলো রাশিয়া

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে

সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

কুমিল্লা নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

হিজবুল্লাহপ্রধানের ভাতিজাকে হত্যার দাবি ইসরায়েলের

বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ