টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 12, 2025 4:14 pm

৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৫০) কে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় ১২/১১/২০২৫ তারিখ ০৫৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে *৯৩ বোতল অবৈধ দেশী মদ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ এনামুল হক (৫০)*, পিতা : কাজী ফয়জুর রহমান, গ্রাম- পাথরঘাটা, উপজেলা – সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য দেশীয় মদ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে *পলাতক অপর আসামি মোঃ লিটনসহ* যোগসাজসে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য দেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান: ইরানকে ট্রাম্প

মিরপুরে এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে A+ শিক্ষার্থীদের; সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

হিউম্যান রাইটস ওয়াচ মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা