টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৪০বছর পরে ঢাকা মেডিকেলের স্মৃতি বিজড়িত আমতলা গেটটি খুলে দেওয়া হল

প্রতিবেদক
কে এস ইসলাম
January 15, 2026 3:48 pm

ঢাকা মেডিকেলের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত আমতলা ঐতিহাসিক প্রাঙ্গণ গেট প্রায় ৪০ বছর পর খুলে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)সকালের দিকে এই গেটটি খুলে দেওয়া হয়েছে।এখন বিভিন্ন জেলা থেকে রোগী নিয়ে আসতেঅ্যাম্বুলেন্সে সরাসরি এক গেট দিয়ে ঢুকে অন্যগেট দিয়ে বের হয়ে যেতে পারবে অ্যাম্বুলেন্স ওঅন্যান্য গাড়িও আস্তে পারবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে সরকারি কর্মচারী জানান, আমরা আগে দেখেছি এই গেটটি খোলা ছিল,প্রায় ৪০বছর যাবত এই গেটটি আবার বন্ধ করে দেওয়া হয়েছিল,আজ পরিচালক স্যারের নির্দেশে সকালের দিকে গেটটি খুলে দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষওবিভিন্ন জেলা থেকে সরাসরি অ্যাম্বুলেন্স ঢুকতে সুবিধা হবে কারণ এক সাইড দিয়ে ঢুকবে আর এক সাইট দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা হল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান জানান, প্রায় ৪০ বছর এই গেটটি বন্ধ ছিল আমরা হাসপাতালে বিভিন্ন জেলা থেকে অ্যাম্বুলেন্সের রোগী আসা সুবিধার্থে এই ব্যবস্থা নিয়েছি এবং সামনে যানজট মুক্ত থাকবে রোগীদের ও সুবিধা হবে, অ্যাম্বুলেন্স গুলো এক সাইড দিয়ে বেরিয়ে অন্য সাইট দিয়ে চলে যেতে পারবে হলেও জানান তিনি।

তিনি আরো জানান,১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি এই দিনে ছাত্রসমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে ১৪৪ধারা ভঙ্গ করে এখান থেকেই একটি শহীদ মিনারে মিছিল নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল উপ- পরিচালক মোঃ আশরাফুল আলম জানান, আমরা দীর্ঘদিন চেষ্টার পরে আজ সকালে এই গেটটি সবার সুবিধার্থে উন্মুক্ত করতে পেরেছি। এর আগে আমাদের দুই তিনজন পরিচালক চেষ্টা করেও করতে পারিনি,কিছু প্রভাবশালী ডাক্তার নিজেরা দখল করে শক্তি দেখিয়ে খুলতে দেয়নি আজ আমরা হাসপাতালের সুবিধার্থে কাজটি করতে পেরেছি এই জন্য পরিচালককে ধন্যবাদ জানাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

‎বিএনপি নেতা মেহেদীকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা: সমর্থকদের অভিযোগ

হাসপাতাল থেকে একজনের সন্তান নিয়ে গেল অন্যজন

গরুর গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

শ্রমজীবী হিসেবে সাংবাদিকরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন: কাদের গনি চৌধুরী

পাঁচ দাবিতে আগামীকাল থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজিত জনতার কাহারোল থানা ঘেরাও, বিক্ষোভ অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেয়ায় চীন খুবই খুশি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প