রাজধানী ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার ব্রিজের উপরে সিএনজি ও লেগুনা সংঘর্ষে পাশে থাকা অজ্ঞাতনামা(৩৬)ভ্যান চালকের মৃত্যু।
শনিবার (১৭ জানুয়ারি) রাত দশটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ রবিউল ইসলাম (পথচারী) জানান, ডেমরা স্টাফ কোয়াটার ব্রিজের উপরে সিএনজি লেগুনা সংঘর্ষে পাশে থাকা ভ্যানচালক ব্রীজে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। পথচারী
০১৮৮০-০৪২৮৮৪



















