টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
January 18, 2026 8:18 am

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে অবস্থিত শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবটি গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি-টানা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, অতিথিদের মাল্যদান, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান। এছাড়াও গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ধর্মীয় আলোচনা সভায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শচীদুলাল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি নাথ, অর্থ সম্পাদক অরুণ চৌধুরী। ১৪২তম উত্তরায়ণ মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস, সদস্য সচিব জুয়েল চন্দ্রgf মহাজনসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এই মহতী ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র তীর্থক্ষেত্রে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে আগুনের ঘটনায় আরো একজনে মৃত্যু এই নিয়ে পাচজনের মৃত্যু

কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

উত্তরার এপিবিএন ডিআইজি কার্যালয়ের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির-অপকর্মের আরও ১টি ফ্ল্যাটে সন্ধান পাওয়া গেছে ! দুদুক ও প্রশাসন খতিয়ে দেখছেন ।

দেশের ৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস,নদীবন্দরে সতর্ক সংকেত

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন ফারুক হোসেন ভূইয়া আহবায়ক ও ইসমাইল হোসেন সদস্য সচিব নির্বাচিত

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার: আখতার

বীরগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম