ঢাকার কেরানীগঞ্জ বিশ্বরোড পেট্রোল পাম্প এলাকায় হঠাৎ ট্রাক উল্টে ট্রাক থেকে নিচে পড়ে গেল মোঃ আরমান (২৫) নামের এক দিনমজুরের মৃত্যু।
রবিবার(১৮ জানুয়ারি)দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত্যু ঘোষণা করে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ মিঠু জানান,আমরা দুইজনই দিনমজুর রাতে খালি ট্রাকে করে কার্টুন আনার জন্য ওই ট্রাকে যাচ্ছিলাম ঢাকার কেরানীগঞ্জের বিশ্বরোড পেট্রোল পাম্পে আসামাত্রই ট্রাক উল্টে যায়। এতে আরমান ট্রাক থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন ও আমিও সামান্য আহত হয়েছি পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত আরমানের গ্রামে বাড়ি,চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার চুরানপুর এলাকার মোঃ আমিনের সন্তান। বর্তমানে, কেরানীগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতেন নিহত এক সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















