রাজধানী পল্টন থানাধীন এলাকায় খর্দ্দর মার্কেটের সামনে আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের মাঝে চাঁপা পড়ে মোঃ ইলিয়াস হোসেন (২৫) নামের এক যুবকের ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু। নিহত ভিক্টর পরিবহনের সহকারী।
মঙ্গলবার(২০ জানুয়ারি)দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া একটার দিকে মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা বোন মোছাঃ রোকসানা আক্তার জানান, আমার ভাই ভিক্টর পরিবহনের সহকারী হিসেবে কাজ করতো।আমরা জানতে পারি আমার ভাই পল্টনে খদ্দর মার্কেটের সামনে দুই বাসের মাঝখানে চাঁপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলা গলাচিপা থানা চরবিশ্বাস গ্রামের আব্দুর রশিদের সন্তান। বর্তমানে ওই গাড়িতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তুমি আরো জানান,এই ঘটনায় দুই বাসে ড্রাইভার পল্টন থানা পুলিশের হেফাজতে আছে বলে জানা যায়।



















