টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে রোগী মৃত্যু ইন্টার্ন চিকিৎসককে মারধর চিকিৎসা সেবা বন্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
January 22, 2026 5:15 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের নাজমা বেগম নামের এক রোগী মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছে রোগির স্বজনরা।পরে হাসপাতালের জরুরী বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার(২১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন বিভাগে এই ঘটনা ঘটে।ঘটনার পর হাসপাতালে র‍্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান,এক রোগী মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা.তৌহিদ, ডা. রাহাত, ডা.বাপ্পি ও ডা. নাঈমকে দিল ঘুসি মারে।পরে তাদেরকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে সেনাবাহিনী পুলিশ ও র‍্যাব আসে।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক জানান,রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এদের মধ্য দুইজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা গেট বন্ধ করে রেখেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামানকে এই বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লোডশেডিং এ জনসচেতনতা সৃষ্টিতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

কুঁড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন পাভেল

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত

বিএনপিকর্মী মকবুল হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়,বেশি সক্রিয় ৪ বিভাগে

মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠেছি: পিএসসি চেয়ারম্যান

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি