টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ি বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রি-শিয়ানে মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
January 22, 2026 2:39 pm

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়া নগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ খাইরুল হাওলাদার(৫০)নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি)রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা মোঃ রুবেল জানান,যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।পরে আমরা খবর পেয়ে আমার চাচা- কে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা থানার সোনাখালী গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

বীরগঞ্জ-কাহারোলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে শক্ত হাতে জবাব: এমপি মনজুরুল ইসলাম

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার : অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে রণতরীসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত,নিখোঁজ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মিত্র বাহিনী

মারা গেলেন স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

ডিমলায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নে নদীর বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে