টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 22, 2026 4:58 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আগামী রাষ্ট্র নায়ক তারণ্যের অহংকার তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ মোনায়েম আহম্মেদ  ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।

জানা যায়,আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে বিএনপির  চেয়ারপার্সন তারেক রহমান পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নাসির নগর — সরাইল আঞ্চলিক মহাসড়ক সরাইল উপজেলার পুটিয়া ভুঁইয়া ঘাট সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া (৫৫)নিহত হন।

উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে হাফেজ মোনায়েম আহম্মেদ ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে।

এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং তার আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সেখানকার পুলিশ টিম ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচ থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্বার

তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত আতিকুর রহমান 

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯