টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগের ইসলামবাগে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে এস ইসলাম
January 24, 2026 10:22 am

রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ স্টাফ কোয়াটার এলাকার একটি বাসায় আব্দুল কাদের জিলানী(৩০)নামেএক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

শুক্রবার(২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ভাগিনা মোঃ হৃদয় সরকার জানান, পারিবারিক কলহের জেরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমার মামার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানার সরস্বতী গ্রামের আব্দুল সলিমের সন্তান। বর্তমানে লালবাগ ইসলামবাগ কোয়ার্টারে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত