সাভার থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতা মো. বিল্লাল (৩৫)কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী ও সক্রিয় সদস্য। মো. বিল্লাল বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুইটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে।
ডিবি জানায়, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাভার থানার মজিদপুর এলাকা থেকে মো. বিল্লালকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও এসআই (নিঃ) মো. আব্দুস সালামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তির পিতা আব্দুল গনি, মাতা নুর নাহার। তিনি ছোট বলি মেহের এলাকার বাসিন্দা।
মো. বিল্লালের বিরুদ্ধে সাভার থানার মামলা নম্বর ১০, তারিখ ২৩/০৮/২০২৪, ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোডে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপরাধমূলক কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে। আইনভঙ্গকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।



















