টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

প্রতিবেদক
রাজশাহী ব্যুরো
March 27, 2026 5:13 pm

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এটাই সরকারের মূল ঘোষণা। কোনো প্রভুত্ব নয় বরং পারস্পরিক বন্ধুত্বের নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। সরকার চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও কঠিন। আমাদের প্রধানমন্ত্রী এখন সেটা বুঝছে।

দেশের জনগণই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিজানুর রহমান মিনু জানান, সরকার চাইলে খাস জমিতে দলীয় কার্যালয় স্থাপন করতে পারত, তবে তারা সে পথে হাঁটবে না। নিয়ম মেনে জমি ক্রয়ের মাধ্যমেই দলীয় কার্যালয় গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ সদর থানাধীন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

বিআরটিএ কর্মকর্তা ও সেবা গ্রহীতাকে হেয় করতে ৩ পোর্টালে একই ধরনের মিথ্যা সংবাদ: নাম ও বানান ভুলেই প্রকাশ পেল অপসাংবাদিকতার নমুনা !

এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

​এসএসসিতে শ্রাবন্তির অভাবনীয় সাফল্য

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্য বৃষ্টি খাতুন গ্রেফতার

‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি