টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে হাত পাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরীর গণসংযোগ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
January 25, 2026 10:49 am

কুমিল্লার তিতাসে হাত পাখা প্রতীকে ভোট চেয়ে
গণসংযোগ করেন-কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম চৌধুরী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কড়িকান্দি (সদর) ইউনিয়ন সভাপতি মো.শাহ আলম মেম্বারের উদ্যোগে গতকাল রবিবার সকাল সাড়ে নয় টায় উপজেলার কড়িকান্দি( সদর) ইউনিয়নের বন্দরামপুর হজরত আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসায় আলোচনা সভা শেষে বন্দরামপুর গ্রামের মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনার মাধ্যমে প্রার্থীর এই গণসংযোগ ওলিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়।এরপর উপজেলার কড়িকান্দি বাজারের দোকানী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন- কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম চৌধুরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম (মেম্বার), উপজেলা মুজাহিদ কমিটির সদস্য মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক হাজী মো.নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েখ মো.মুফতি সালেম উদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জামিল আশরাফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো.আবু বকর,সদস্য শামীম,ইসলামী আন্দোলন বাংলাদেশ কড়িকান্দি (সদর) ইউনিয়ন সভাপতি মো.খলিল মিয়াসহ ৫ শতাধিক নেতা-কর্মী।এরপর দোয়া মুনাজাত পরিচালনা করার মাধ্যমে তাদের কর্মসূচী শেষ হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ২জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিউ ইস্কাটনে ইন্টারনেটের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেটকর্মী মৃত্যু

কুমিল্লায় ১১টি আসনের নির্বাচনের ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন তিতাস উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাল আল আমিন হক বাবু

অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু