টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 17, 2026 7:32 pm

সম্প্রতি রাজধানী ঢাকায় ফের বাড়ছে বায়ুদূষণ। বেশকয়েক দিনের ধারবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় ছুটির দিনেও ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৭১। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সময়ে তালিকার শীর্ষে ছিল মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ৬৫৮। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা, তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং চতুর্থ স্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু রয়েছে।

দূষিত শহরের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১০৭ থেকে ৬৫৮-এর মধ্যে রয়েছে বলে জানা গেছে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকর্মী মকবুল হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে

ঝুনাগাছ চাপানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

চাঁদ দেখা গেছে, রাত পোহালেই ঈদুল ফিতর

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকারি চাকরিজীবীদের বাড়ল একাধিক সুবিধা

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী