টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
January 25, 2026 1:22 pm

চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬। বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও মাদার তেরেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানটি ছিল মানবিকতা, সমাজসেবা ও গুণীজনের অবদানের স্বীকৃতিতে ভরপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠক তসলিম হাসান হৃদয় এবং যেরিন সুবা। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ আর এম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, মানবিক পুলিশ হিসেবে পরিচিত মো. শওকত হোসেন পিপিএম, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওসমান গনী মনসুর, লায়ন মতিউর রহমান সৌরভ, মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক আব্দুল গনি মনসুর ও ‘দ্য পিপলস ভিউ’-এর সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ফাউন্ডেশনের পরিচালক ফরিদা আক্তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন ও মানবিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৩৫টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘রত্নগর্ভ মা’ সম্মাননা পান কামরুল কায়েস চৌধুরীর মমতাময়ী মা।সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেনু রোজিনা, সংগীতশিল্পী রবি চৌধুরী, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, জিনাত আরা বেগম, সাংবাদিক ও সমাজসেবায় অবদানের জন্য জাহিদুল করিম কচি, সর্বোচ্চ রক্তদানের জন্য জাবেদ নাসিম এবং সেরা মানবিক শিক্ষিকা হিসেবে এ্যাওয়ার্ড পান সাবরিনা আফরোজা।

সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজন করা হয় জনপ্রিয় কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর তত্ত্বাবধানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেনু রোজিনা বলেন, যে দেশে গুণীর কদর নেই, সেই দেশে গুণীর জন্ম হয় না। আজ এখানে এসে আমি সত্যিই আনন্দিত।

গ্রীন লিফ ও মাদার তেরেসা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা গুণীজনকে সম্মানিত করার এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমি আশা করি। গ্রীন লিফ ম্যাগাজিনের সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সবসময় সমাজের ভালো কাজগুলোকে মূল্যায়ন করতে চাই। গুণীজন ও মানবিক মানুষের সম্মাননার এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। সব মিলিয়ে, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৬ ছিল এক অনন্য ও অর্থবহ আয়োজন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ ও মোটরসাইকেল চালক আশফাকুর রহমান আসিফ এর মৃত্যু

নওগাঁ জেলা পুলিশের অভিযানে ছিনতাই চক্রের দুই হোতা (ডাকাত) গ্রেফতার

সরকার, সরকারি প্রাথমিকে দিতে হবে না পরীক্ষার ফি: গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ নারী-শিশুকে উদ্ধার

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

​রাজারহাটের উমর মজিদ ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি আমলহীন ! স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে নামলেন এলাকাবাসী

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯

ঢামেকে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব!৬সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে

আওয়ামী লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ