টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 28, 2026 10:58 am

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পুর্বপাড়ায় ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার ২৭ জুলাই সকালে ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিএনজি চালক পিতা শাকিল মিয়া ও মাতা সনিয়া আক্তার দম্পতির মেয়ে জান্নাত আক্তার(৭)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিদিনের মতো বান্ধবীদের সঙ্গে সকাল ৬ ঘটিকায় আরবি শিক্ষার উদ্দেশ্যে স্থানীয় মক্তবে যাওয়ার সময় তাদের ই প্রতিবেশি মোহাম্মদ আহাম্মদ আলী সোহান(৩৮) ৫০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষন করে। জান্নাতের সাথে থাকা কয়েকজন শিশু বাচ্চা এই দৃশ্য দেখে দ্রুত ওই শিশুর(জান্নাত) দাদিকে জানালে, তিনি সেখানে দ্রুত উপস্থিত হন। শিশু বাচ্চার দাদি ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষক আহাম্মাদ আলী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর অবস্থা শিশু জান্নাতকে তার বাবা-মা ও স্বজনরা ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ধর্ষক আহাম্মদ আলী (৩৮)ধরমন্ডল গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে পেশায় একজন মাইক্রো চালক।পরে বাচ্চার বাবাকে অর্থের বিনিময়ে বিষয়টি মিটমিট করতে বলে আহাম্মাদ আলী।

এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভয়- আতঙ্কের মধ্যে রয়েছে অভিভাবকরা।
এবিষয়ে নাসিরনগর থানা পুলিশ এ এস আই মোঃ মাহবুব আলম বলেন, পুলিশ ফৌর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিকটিমদের পরীক্ষা -নিরিক্ষা শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী

ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি উড়োজাহাজ সিলেট-মাস্কাট ফ্লাইট চালু

কুমিল্লা চৌদ্দগ্রামে তিন যানের সংঘর্ষে নিহত-৩, আহত-৫

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

ঢামেকে ‘অতিরিক্ত দায়িত্বের’ আড়ালে অনিয়ম ? পদ-বেতন অসামঞ্জস্যের সঙ্গে মিথ্যা ভাউচার-রশিদে অর্থ নেওয়ার অভিযোগ ডা. আশরাফুল আলম ও ক্যাশিয়ার আলমগীরের বিরুদ্ধে

স্বামীকে শ্বাসরোধে হত্যা, ‘স্ত্রী-পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন!

ধর্মগুরু হিসেবে পোপ লিওকে দেখতে চান না ট্রাম্প

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন