টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি জনসভা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 25, 2026 1:31 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে ধানের শীষ প্রতীকে এম এ হান্নানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৫ জানুয়ারি  বিকালে চাপরতলা  ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চাপরতলা কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  শামসুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সৈয়দ সোহেল আবদালের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩  আসনের ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি
এম.এ হান্নান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তব্যে প্রধান অতিথি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি ওমরাও খানঁ, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আলী আজগর, সহ-দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন।

এছাড়া উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মাহমুদসহ হাজার হাজার নেতা কর্মী সমর্থক  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা-সহ আটক-১ জন

মিরপুর-১৩ নম্বর বিআরটিএতে দালাল মোহাম্মদ রতন ও রুবেলের দাপট ! তারা দেড়যুগ ধরে দালালি করে অঢেল সম্পদের মালিক হয়ে গেছে 

গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায়

বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার জোহরের নামাজ পড়ে অনুষ্ঠিত হবে

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

অজ্ঞাতনামা মারাদেহ

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হুমকি ‘হতাশার বহি:প্রকাশ’: ইরান

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী