টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 28 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিঠা খাওয়াকেকেন্দ্র করে ছুরিকাঘাতে এক গাড়ি চালকের মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
January 28, 2026 3:35 pm

রাজধানীর ধানমন্ডি থানার তিন নম্বর রোডে ফুটপাতে পিঠা বিক্রেতার সঙ্গে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে কাটাকাটি এক পর্যায়ে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার(৪৭) নামের এক গাড়ি চালকের মৃত্যু।

বুধবার(২৮ জানুয়ারি)সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শাহজালাল মিয়া জানান,আমরা খবর পেয়ে রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা জানতে পারি রাতে ধানমন্ডি তিন নম্বর রোডের ফুটপাতে একটি পিঠার দোকানে পিঠা খাওয়া কে কেন্দ্র করে পিঠাওয়ালার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে পিঠাওয়ালা তাকে পিঠে ও বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিহতে ছেলে মোঃ রায়হান খন্দকার জানান, আমার বাবা একজন প্রাইভেট কোম্পানির গাড়িচালক ছিলেন।আমরা জানতে পেরেছি পিঠা খাওয়াকে কেন্দ্র করে পিঠা বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করে পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। কি কারনে ওই পিঠা বিক্রেতা আমার বাবাকে ছুরিকাঘাত করেছে আগে কোন শত্রুতা ছিল কিনা এ বিষয়ে আমরা বলতে পারি না।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলা চিতলমারী থানাশ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে বর্তমানে হাজারীবাগের বউবাজার এলাকায় থাকতাম।আমরা দুই ভাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

প্রতারক চক্রের হাতে পড়ে খোয়ালেন স্বর্ণের অলংকার সহ নগদ ৩০ হাজার টাকা

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশে দিল জনতা

ডা. জুবাইদা রহমান দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

বিদেশে কর্মী পাঠানোর অনিয়মে ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেবা নিশ্চিত করাসহ দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করছি: স্বাস্থ্যমন্ত্রী