টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 30 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 30, 2026 11:52 pm

দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত এগিয়ে নিতে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর-সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সেই সঙ্গে আসামিপক্ষ থেকে করা জামিন ও ব্যাংক হিসাব এবং সম্পত্তি অবমুক্ত করার আবেদনগুলো শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, গত ২৫ মার্চ দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদনের মাধ্যমে আয়কর নথি জব্দের অনুমতি চান। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৭ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ আবদুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের আয়কর-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা জরুরি হয়ে পড়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি খোলার সময় থেকে শুরু করে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় তথ্য, রেকর্ড ও সংশ্লিষ্ট নথি জব্দ করা প্রয়োজন।
আদালতের আদেশ অনুযায়ী, আবদুল হান্নানের ঢাকা কর সার্কেল-১৯৫ ও কর অঞ্চল-৯ এবং তাহমিদা বেগমের ঢাকা কর সার্কেল-৫৩ ও কর অঞ্চল-৩-এ সংরক্ষিত আয়কর নথি জব্দ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ফুলপুর ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন,সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার

সাভারে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, দুই সন্তানসহ নিরাপত্তা চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

অটোরিকশা গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির কারখানা,বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র-সরঞ্জামসহ গ্রেপ্তার ২

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর বাড্ডার ফুতপাতে পড়েছিল অজ্ঞাতনামা বৃত্তির মরদেহ

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি: ডিএমপি কমিশনার

মাদক বিস্তার

মাদক ব্যবসা বিস্তার কেন্দ্র করে জবাই করে হত্যা

যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ “হানি ট্র্যাপ” চক্রের দুই সদস্য গ্রেফতার

ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

কুমিল্লায় তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে গিয়ে থামলো ট্রেন