টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে ব্যতিক্রমী আয়োজনে নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

প্রতিবেদক
নাজমুল হাসান
January 30, 2026 12:35 pm

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ জানুয়ারি (শুক্রবার):
চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আজ শুক্রবার সকাল ১০ টায় পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে তাঁর নির্বাচনী জনতার ইশতেহার ঘোষণা করেছেন।

চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকায় আয়োজিত এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী–পুরুষ, হিন্দু–মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্যপ্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন।

ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় যাত্রীবাহি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৫টি কঠিন শর্ত দিলো ইরান

ধামরাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

কাফরুল যুবদল নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিরপুর বিআরটিএতে দুলালের দাপট! কর্মকর্তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন

লালবাগের ইসলামবাগে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ ইসির

রাজারহাটে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩