টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় যাত্রীবাহি বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
এ কে পলাশ
March 11, 2026 11:35 pm

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ (২৫) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ আসামানিয়া রায়পুর এলাকার একটি সড়ক থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে বাসের চাকার নিচে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, নিহত ফরহাদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ!

দারুস সালামে মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক গাড়ি চালকের

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আট তলা থেকে লাফিয়ে নিচেপড়ে এক নারী রোগীর মৃত্যু

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা

ভাটারায় একটি বাসায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, পূর্বের পাঁচ মামলাও বিচারাধীন

ছয় উইকেটের জয় টাইগারদের,সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ