টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 31 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫

প্রতিবেদক
নাজমুল হাসান
January 31, 2026 5:50 am

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ-এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ০২টি বাজারের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যাগ দুটির ভেতর পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের মোট ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ পাওয়া যায়। এছাড়াও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচের গুঁড়া ৮৫৫ গ্রাম, পাথর ৮০২ গ্রাম, লোহার পেরেক ১৮৭ গ্রাম, ২টি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ৬টি গ্যাস লাইটার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ অপরাধী গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকে ধাক্কায় এক যুবকের মৃত্যু

তিতাসের কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শিক্ষার সকল স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা

খুলনা ডিভিশনে নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

এপ্রিলে নির্যাতনের শিকার ২৯৪ নারী-শিশু, ‘মব সন্ত্রাসে’ নিহত ২২