টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 12, 2026 8:44 pm

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় সড়ক নিরাপত্তা জোরদার, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাক্ষাতে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি এ খাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।’ পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্না হেরোইন ও ইয়াবাসহ আটক

গাজাগামী নৌবহর থেকে আটক শহিদুল আলম কারাগারে!

যেকোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে: ডিএসসিসি প্রশাসক

মা-কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

স্ত্রীর মামলায় আশাশুনির সাবেক এসি ল্যান্ড বিজয় জোয়ার্দ্দার কারাগারে

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

রাজনীতি

মৌলিক বাংলা পাটির যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু