টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 29 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজান গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 29, 2025 8:31 am

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রমজান (৫২) ’কে কেরানীগঞ্জ থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রমজান কে অদ্য ২৮/০৪/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় রাজধানী কেরানীগঞ্জ থানাধীন সিরাজনগর এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উক্ত মামলার বাদী ও তার পরিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আসামির সাথে বাদী ও তার পরিবারের পরিচয়ের সূত্র ধরে আসামি বাদীর বাসায় যাওয়া আসা করতো। এরই প্রেক্ষিতে গত ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় আসামি বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় (মামলা নং ৩২ তারিখ- ১১/০৪/২০২৫ ইং, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত ২০০৩) এর ৯(১) দায়ের করেন। র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৮/০৪/২০২৫ইং তারিখ সন্ধ্যায় কেরানীগঞ্জ থানাধীন সিরাজনগর এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গেপ্তারকৃত আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

জুনেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে : আইনমন্ত্রী

জাতীয় বার্নে উত্তরা মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশের একটি নয় সদস্যদের টিম

বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক নারীর মৃত্যু

নেশাগ্রস্ত ছেলের মারধরের ভয়ে ১৫ দিন ধরে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা

গ্রেফতার আমের আলী, ধরাছোঁয়ার বাইরে সাথী?

জ্বালানির দাম বাড়লে মুদ্রাস্ফীতির শঙ্কা রয়েছে: ড. ম. তামিম