টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 12 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুনেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 12, 2026 12:00 am

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর করতে আগামী জুনের মধ্যেই ‘জাতীয় ই-হেলথ কার্ড’ চালু করা হবে। বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা’ শীর্ষক উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কর্মশালার আয়োজন করে এটুআই প্রোগ্রাম, স্বাস্থ্যসেবা বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালু হলে একজন রোগী গ্রাম বা শহর—যেখানেই চিকিৎসা নিন না কেন, চিকিৎসক কার্ডের মাধ্যমে তার আগের সব স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দেখতে পারবেন। এতে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা দেওয়া অনেক সহজ হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে এই প্রকল্পের বাস্তবায়ন দ্রুত এগিয়ে চলছে। ই-হেলথ কার্ড স্বাস্থ্যখাতে একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে এবং হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে নিরাপদ তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি করবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে চালু হয়েছে। বাকি দুটি—‘ই-হেলথ কার্ড’ ও ‘ফারমারস কার্ড’—বাস্তবায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আশা করা হচ্ছে, জুনের শেষ নাগাদ ই-হেলথ কার্ড জনগণের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

দুই দিনব্যাপী এই কর্মশালায় হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) এবং শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের প্রযুক্তিগত ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, ডিজিটাল হেলথ ইকোসিস্টেম কার্যকর হলে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ সহজ হবে এবং সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।

অধিবেশনের সভাপতি মো. কামরুজ্জামান চৌধুরী উপাত্তের গোপনীয়তা সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটুআইয়ের প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক এবং এডিবির সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিও।

কর্মশালায় জানানো হয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে এই উদ্যোগের আওতায় আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক ঘাটতি চিহ্নিত করে একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

লালবাগ থানা বিএনপির কমিটিতে চাঁদাবাজ ও মাদক সম্রাট’ আমিনকে আহ্বায়ক করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা,দলে যুক্ত হয়েছে আওয়ামী অনুসারীরা!

অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি আরও ৪ সেনা নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি মির্জা আব্বাস

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

সাংবাদিক এম এ কাদের ইউপি সদস্য হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

বীরগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩