টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে বিএনপি জনসভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
February 3, 2026 12:01 pm

আমরা তো দিলাম ছোট ছোট জিনিস,ওরা তো দেয় বেহেশতের টিকিট রাজারহাটে অধ্যক্ষ আসাদুল হাবিব বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হাতে নমূনা কার্ড দেখিয়ে বলেন,’প্রত্যেক পরিবারের মা’দেরকে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা প্রতিমাসে দিব, চেয়ারম্যান মেম্বারদের বাড়ি যাওয়া লাগবে না। ওখানে গেলে অনেক সমস্যা হয়। ভোটার আইডি কার্ড যেমন হয়েছে,ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে সবাইকে কার্ড দেয়া হবে।

সোমবার রাতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-০২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন,”কৃষক ভাইদেরকে আমরা সার আর কীটনাশকের ঔষধ দেবো। এখন আমরা তো দিলাম মাত্র ছোট ছোট জিনিস,ওরা তো দেয় বেহেশতের টিকিট।” ওটা কি আমরা দিতে পারব? বেহেশতের মালিক কে? এসময় উপস্থিত জনতা ও নেতাকর্মীগণ আল্লাহ বলে সমস্বরে উত্তর দেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কুড়িগ্রাম -০২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি,সৌদিতে ৫২ বাংলাদেশি হাজির মৃত্যু

যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করলে ব্যবস্থা:দুদক চেয়ারম্যান

হোটেল কক্ষে ঝুলছিল এএসআইয়ের মরদেহ, রক্তাক্ত পড়ে ছিলেন স্ত্রী

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু