টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেল কক্ষে ঝুলছিল এএসআইয়ের মরদেহ, রক্তাক্ত পড়ে ছিলেন স্ত্রী

প্রতিবেদক
চট্টগ্রাম প্রতিনিধি
August 10, 2026 6:59 pm

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্ষের দরজার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪)। এ ছাড়াও তাদের ১০ মাস বয়সী এক সন্তানকেও উদ্ধার করা হয়েছে ওই কক্ষ থেকে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোনের ১০৪ নম্বর কক্ষে ঘটে এ ঘটনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের রাঙ্গামাটি পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার রোববার দুপুর ২টার দিকে হোটেলে ঢোকেন এবং ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। পরের দিন সোমবার সকাল সাড়ে ৯টায় দায়িত্বরত ম্যানেজার বারবার ডাকার পরও কোনো সাড়াশব্দ পাননি। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দেন রক্তাক্ত তাহমিনা। তখন খাটের পাশে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্বামীকে দেখতে পাওয়া যায়।

হোটেল ম্যানেজার সোহান বলেন, তারা রোববার দুপুরে ভাড়া নেওয়ার পর বিকেলে ও রাতে দুইবার বের হন। রাতে আমি আমার রুমে শুয়ে পড়ি, এরপর কোনো ধরনের শব্দ শুনিনি। সকালে অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে সবাইকে জানাই।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাহমিনা আক্তারকে হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, রোববার দুপুরে তারা হোটেল রিলেক্স জোনে ১০৪ নম্বর কক্ষটি ভাড়া নেন। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা রাঙ্গামাটি পুলিশ লাইনের এএসআই পদে কর্মরত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রমনায় মোটরসাইকেল কভার ভ্যান সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

রাউজানে পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু গ্রেপ্তার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ