টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 4, 2026 3:24 am

আজ পবিত্র শবে বরাত, যা মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, মহান আল্লাহ তার বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং তাদের ভাগ্য নির্ধারণ করেন।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতেই পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত  রাত উদযাপিত হচ্ছে। মাগরিবের নামাজের পর থেকেই উপজেলার সকল মসজিদ, বিভিন্ন দরবার, মাদ্রাসা,খানকাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়ে ইমান – খতিবদের, পবিত্র শবে বরাত সম্পর্কে ওয়াজ নছিহত শ্রবণ করেন । অনেকেই সারা রাত নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির-আজকার দোয়া ও মিলাদ – কিয়ামের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন।
শবে বরাত উপলক্ষে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত ইবাদত-বন্দেগির পাশাপাশি আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করে থাকেন। অনেকেই পরদিন নফল রোজা রাখেন, যা ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নত।
নাসিরনগর উপজেলায় শবে বরাতের অন্যতম ঐতিহ্য হলো হালুয়া-রুটি তৈরি ও বিতরণ। পরিবারগুলোর মাঝে এ ঐতিহ্য শত শত বছর ধরে চলে আসছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাক্তি উদ্যোগে দোয়া- মাহফিল ও মিলাদ – কিয়ামের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে শবে বরাত পালনের প্রথা ভিন্ন হলেও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পাশাপাশি তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে এটি বিশেষভাবে উদযাপিত হয়। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এর প্রচলন তুলনামূলক কম।

সারা রাত ইবাদত-বন্দেগি শেষে ফজরের নামাজে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন,`প্রধান উপদেষ্টা:-ড.ইউনূস

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

কুমিল্লার গোমতী নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় বিপুল মাদক উদ্বার

রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী