টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে খাস জমির দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত ১৫

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 6, 2026 4:00 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বশির মিয়া (৫৫) নামে একজন গুরুতর আহত হয়। তার স্বজনরা আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান: ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

উত্তরায় গ্রাম থেকে খালার বাসায় বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

কক্সবাজারে বন্যায় ২ শিশুর মৃত্যু, পানিবন্দি ৩ লক্ষাধিক মানুষ

দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় সিআইডি প্রধানের অবসরের আবেদন

ডিএমপির ১০ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

রাজারহাট উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

চার হাজার শয্যার ভবন নির্মাণ হচ্ছে ঢাকা মেডিকেল স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দে মাতোয়ারা চিকিৎসক-নার্স-কর্মচারীরা

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার