রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সুহান(১০)নামের এক শিশুর মৃত্যু।
শনিবার(২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর খালা রুনা আক্তার জানান, আমার ভাগিনা এবার ক্লাস ওয়ান থেকে ক্লাস টু তে উঠবে। গ্রাম থেকে আমাদের বাসা বেড়াতে আসছে আমার ভাগনা আজ সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক আমার ভাগিনাকে ধাক্কা দেয়। এতে আমার ভাগিনা আহত হলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমার ভাগিনার গ্রামে বাড়ি, বাগেরহাট সদর জেলার পোলঘাট গ্রামের রণক হাসানের সন্তান। বর্তমানে তুরাগের নয়ানগর এলাকায় খালার রুনার বাসায় বেড়াতে আসে। নিহত দুই ভাই
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















