টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
February 7, 2026 1:02 pm

কুমিল্লার বুড়িচং শংকুচাইল উত্তরপাড়ায় মাদক ব্যাবসায়ীদের হামলায় আহত বিএনপি নেতা রমিজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত রমিজ উদ্দিন (৫০) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উত্তরপাড়া মৃত মোহাব্বত আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের পরিবারের দাবি, গত সোমবার সকালে মাদক ব্যাবসায়ী মকবুল হোসেন, জামির হোসেন ও জামালসহ কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় শংকুচাইল উত্তরপাড়া শাহালমের চা দোকানে বসে ছিলেন রমিজ উদ্দিন। পরিস্থিতি দেখে রমিজ উদ্দিন তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় মাদক ব্যাবসায়ীর এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

রমিজ উদ্দিনের মৃত্যুর পর পুলিশ অভিযান চালিয়ে মকবুল হোসেনের স্ত্রী সোজেনা আক্তার এবং নিহতের ভাই মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত রমিজের ছেলে রনি জানান, আমার বাবা ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্হায় শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ঢামেকে ময়নাতদন্ত শেষ করে শুক্রবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসি এবং শনিবার সকাল দশটায় জানাযা শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে লিখিত একটি অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজ রুমে কীটনাশক বিষক্রিয়া হয়ে এক যুবকের মৃত্যু

নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী

জাতীয় সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা

উন্নয়ন না করতে পারলে, আমি আর ভোট চাইতে আসবো নাঃ ব্যারিস্টার রুমিন ফারহানা