টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

প্রতিবেদক
নাজমুল হাসান
February 7, 2026 1:05 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এস এম শাকিল হাসান, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. লিটন সরকার, এসআই মো. মেহেদী হাসানসহ ফোর্সের অন্যান্য সদস্যরা।অভিযানটি পরিচালিত হয় শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খোঁড়াপাড়া গ্রামের জনৈক আলম শেখের আমবাগানের মধ্যে। এ সময় হালকা রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতরে নীল রঙের আরেকটি টিস্যু শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলের বাটের দৈর্ঘ্য ৭ ইঞ্চি। পিস্তলের উপর ইংরেজিতে “Sunmica Industrial” লেখা রয়েছে। ব্যারেলের এক পাশে “MADE IN U.S.A” এবং অপর পাশে “7.65” লেখা আছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৭.৬৫ এমএম ক্যালিবারের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যার প্রতিটির পেছনে “KF 7.65” লেখা রয়েছে। পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় ২টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

অন্তর্বর্তী সরকারের আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল বিএনপি

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ফের চার দিনের রিমান্ড

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার

নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজ বাসার ছাদে ছোট্ট বাগানে পানি দিতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

ডেমরায় এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা