টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 7 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 7, 2026 7:07 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (০৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্যে নিয়ে দেশটির সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন, উক্ত অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, ফোরামে প্রদত্ত বক্তব্যগুলোর প্রতি ভারতের কোনো সমর্থন নেই এবং বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সাংবিধানিক সরকারের বিষয়ে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

এ সময় তিনি আরও বলেন, ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে যে, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা মোঃ মোশারফ হোসন

কুড়িগ্রাম-১, ইসলামী আন্দোলন হাতপাখা প্রার্থী রনির ইনসাফ, উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ২০ ইশতেহার ঘোষণা

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত

নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননা প্রদান অনুষ্ঠিত

ঝিনাইদহ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশ জনতা নিয়মিত অভিযান

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

তেল স্থাপনায় হামলা হলে সমান জবাব দেবে ইরান

সমঝোতা স্মারকে ডিজিটাল সই করছেন প্রেসিডেন্ট

উত্তরায় রিকশার গতিরোধ করে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই: অটোরিকশাসহ গ্রেফতার ২