টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 7, 2026 6:12 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক একে এম মো. জাকারিয়া জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।

এদিকে পাল্টাপুর ইউনিয়ন অংশের কার্যক্রমে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. তহিদুল ইসলাম। সঞ্চালনা করেন পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।

জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার বিএনপি নেতা আবু হানিফ মিয়ার ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খাওয়ালেন

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পড়ে এক ব্যক্তির সর্বস্ব খুইয়েছেন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম

অ্যাডভোকেট মেহেদী হাসানের নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় লিফলেট বিতরণ

ফের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা

কুমিল্লায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের শিশু নিহত

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত