টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডভোকেট মেহেদী হাসানের নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় লিফলেট বিতরণ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
January 30, 2026 4:01 pm

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা হাউজিং, হল মার্কেট ও গুচ্ছগ্রাম এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় লিফলেট বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় আব্দুস সালাম বলেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান ভাইয়ের নির্দেশনায় আমরা ঢাকা-২ আসনের জনপ্রিয় নেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। তিনি একজন সৎ ও সাহসী নেতা। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুষ্ঠু পরিবর্তন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

নাসিরনগর চাতলপাড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোর খুন

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এর ৩৮ তম চার্টার ও ফ্যামিলি নাইট ২০২৬ উদযাপন

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য

নাসিরনগর খান্দুরায় হাডুডু খেলার জেরে ভয়াবহ সংঘর্ষ, আহত -১৫

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের