টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই বিজয় আমি আমার এলাকার জনগণকে উৎসর্গ করেছিঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 13, 2026 4:14 pm

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় দলগতভাবে বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আমার দল বলতে কিছু নেই। এটা তারেক রহমান সাহেবের দল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এবং জয়ের আনন্দ সবার মাঝে ভাগ করে নেয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘এই বিজয় আমি আমার নির্বাচনী এলাকার সব মানুষের প্রতি উৎসর্গ করছি। যারা জয়ী হয়েছেন, তারা শান্ত থাকবেন। যারা হুমকি দেয়, তারা কখনো জয়ী হয় না।’

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে, নির্বাচন চলাকালে ও পরে তার দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়া হয়েছে।

দলগত ভাবে বিএনপি সংসদে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অবস্থান কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যেমন অবস্থান থাকে, তেমন। আমি কখনও কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকিনি। আমি যখন দলে ছিলাম, তখন আমি চাঁদাবাজি, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি।’ আমি আমার এলাকার জনগণ কল্যাণে কাজ করতে চাই। সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৩ হাজার পুলিশ নিয়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে দিল্লি, বন্ধ মেট্রো-বাতিল ট্রেন

শোক সংবাদ

কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ

‎প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সঙ্গে ছাত্রদল নেতা নবীনূর ইসলামের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প