টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগান কাঠালবাগানের ছয়তলার ছাঁদ থেকে নিচে পড়ে প্রাণ গেল এক যুবকের

প্রতিবেদক
কে এস ইসলাম
February 15, 2026 8:22 pm

রাজধানীর কলাবাগান থানাধীন ১৭ নাম্বার কাঠালবাগান পশ্চিম পাশের বাউন্ডারির দেওয়ালের ভিতরে মোঃ শহিদুল ইসলাম (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(১৫ফেব্রুয়ারি)সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ১৭নং কাঠালবাগান বাউন্ডারির দেওয়ালের ভেতর থেকে শহিদুল নামে এর এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গতকাল রাতে ১৭ নম্বর বাসায় ছয় তালার ছাদে উপর থেকে অন্য একটি ছাদে লাফ দিয়ে যাওয়ার সময় উপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হন।পরে আমরা খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,ময়নাতান্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রফিকুল জানান,আমার ছোট ভাই দুই তিন দিন হলো গ্রাম থেকে আমার বাসায় বেড়াতে আসছে।আমি জানতে পারি গতরাতে পাশের বাসার একটি ছয় তলার ছাদ থেকে লাফ দিলে সে পড়ে তার মৃত্যু হয়।কি কারনে লাফিয়ে পড়ে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

আমাদের গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলা ধোবাউড়া থানার দক্ষিণ মাঝপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। বর্তমানে ৯ নাম্বার কাঁঠাল বাগান ১৬ নম্বর ওয়ার্ড আমার বাসায় বেড়াতে আসছিল।আমরা তিন ভাই ও ছিল সবার ছোট এক মেয়ে এক ছেলের জনক শহিদুল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯

রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামে অনাথ আশ্রমের ছাদ ঢালাই চলমান: ভক্তদের প্রতি সহায়তার আহ্বান

ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি’সহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র

চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

তিতাসে ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন

প্রতিদিন ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে ৩৫ বছর ধরে পত্রিকা বিলি করেন শাহ আলম