টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 11, 2026 8:01 am

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রত্যাশী। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে ফরম জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইকারীর গুলিকাঘাতে এক যুবকের আহত

কাল এইচএসসি পরীক্ষা শুরু, নজরদারিতে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

অতি দ্রুত চালু হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীর বিমানবন্দর

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাউজানে হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য প্রত্যাহার

বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে দুই বন্ধু মৃত্যু

কুমিল্লা জেলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঢামেকে নুরুল হক নুরকে দেখতে এসেছে ‘বিএনপির, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান