টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলী রায়েরবাগে দূর্বৃত্তের চুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

প্রতিবেদক
কে এস ইসলাম
February 17, 2026 3:21 am

রাজধানীর কদমতলী থানা রায়েরবাগ বাস স্ট্যান্ডপুতুলবাড়ি রেস্টুরেন্টে সামনে অজ্ঞাত অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ তানভির আলম(১৯) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত। তিনি কদমতলী থানার এনসিপির ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম- আহবায়ক ও নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটি’র অনার্সের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী।

সোমবার(১৬ ফেব্রুয়ারি)দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতসাড়ে বারোটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা সহকর্মী সাদেক মির্জা জানান,রাত সাড়ে ১১ টার দিকে রায়েরবাগ বাস স্ট্যান্ড পুতুল বাড়ি রেস্টুরেন্টের সামনে অজ্ঞাত ৩/৪জন কোন কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে যখন করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান,আহত তানভীরের বাসা শনিরআখড়ার বোয়ালবাড়ি মোড়ে ৮০৫/ ৮০৬ নং বাসার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এলাকা থেকে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তিনি জানান,আমরা জানতে পেরেছ দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার ডান কাঁধে পিছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

রাজারহাটে ছাত্র শিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ-

আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম

বাংলামোটরে পরিত্যক্ত বাড়িতে গাছে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতালে ঐতিহ্যবাহী আমগাছ কাটার চেষ্টা, এক কোটি টাকার চুক্তির অভিযোগ; আজিম-শিপনের ২৩ লাখ টাকা গ্রহণের দাবি

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অজ্ঞাত এক কিশোরীর মরদেহ রেখে পালালো দুর্বৃত্তরা

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার ২ টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

ভূরুঙ্গামারীতে প্রধান সড়কের মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে বিদ্যুতের খুঁটি

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ